২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে কেয়া কসমেটিক্স

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কেয়া কসমেটিক্সের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 04:30 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার দিন শেষে কেয়া কসমেটিক্সের দর ছিল ১২ টাকা ২০ পয়সা, যা সোমবার ১৩ টাকা ৩০ পয়সায় ওঠেছে।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড, বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে দেশবন্ধু পলিমার (৬ দশমিক ০৯ শতাংশ), বিচ হ্যাচারি (৫ দশমিক ৮৪ শতাংশ), আমান ফিডস (৫ দশমিক ৪৪ শতাংশ), পাইওনিয়ার ইন্সুরেন্স (৪ দশমিক ৭৩ শতাংশ), এশিয়া প্যাসিফিক (৪ দশমিক ১৪ শতাংশ), স্যালভো কেমিক্যাল (৩ দশমিক ৭৬ শতাংশ), সোনালী আঁশ (৩ দশমিক ৫৯ শতাংশ) এবং এএফসি এগ্রো (৩ দশমিক ২৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।