২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টসের দর বেড়েছে অস্বাভাবিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:07 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

পাঁচ কার্যদিবসে শেয়ারটির দাম যা প্রায় ৩৯ শতাংশ বেড়েছে বলে রোববার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইকে জানিয়েছে, দর বাড়ার কোনো কারণ নেই, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত এই শেয়ারের দাম ৫৫০ টাকা থেকে বেড়ে ৭৬৮ টাকা হয়েছে।

গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩০০ টাকা থেকে ৭৮১ টাকা পর্যন্ত।

কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।