২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূবালী ব্যাংক ১২% নগদ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:06 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর দিলকুশায় ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য রয়েছে ২৭ টাকা ৪৮ পয়সা।

১৯৮৪ সালে পূবালী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।