দর পতনের শীর্ষে সিনোবাংলা
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিনোবাংলার শেয়ারে দর সবচেয়ে বেশি কমেছে।
বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৯৩ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বুধবার সিনোবাংলার শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৭ টাকা ৫০ পয়সা, যা বৃহস্পতিবার ৩৪ টাকা ৯০ পয়সা হয়েছে।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল; কমেছে ৫ দশমিক ৪৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে বিডি ল্যাম্পস (৫ দশমিক ৩২ শতাংশ), সমতা কে এন্ড কিউ (৪ দশমিক ০৬ শতাংশ), সোনালি আঁশ (৩ দশমিক ৫৭ শতাংশ), নরদার্ন জুট (৩ দশমিক ৪৭ শতাংশ), জিলবাংলা সুগার (৩ দশমিক ৩৩ শতাংশ), পদ্মা লাইফ (৩ দশমিক ১৩ শতাংশ), ন্যাশনাল পলিমার (৩ দশমিক ০৬ শতাংশ) এবং কাশেম ড্রাইসেল (৩ দশমিক ০৩ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
