ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জিপিএইচ ইস্পাত
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জিপিএইচ ইস্পাতের দর সবচেয়ে বেশি বেড়েছে।
বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বুধবার জিপিএইচ ইস্পাতের সমাপনী মূল্য ছিল ২৯ টাকা ৭০ পয়সা, বৃহস্পতিবার দিন শেষে তা ৩২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা অয়েল; বেড়েছে ৬ দশমিক ১৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইস্টার্ন ব্যাংক (৫ দশমিক ৫৮ শতাংশ), ব্যাংক এশিয়া (৫ দশমিক ৫২ শতাংশ), এমারেল্ড ওয়েল (৫ দশমিক ০৫ শতাংশ), খান ব্রাদার্স পিপিওভেন (৪ দশমিক ৮৪ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্ট (৪ দশমিক ৮১ শতাংশ), মেঘনা পেট্রোলিয়াম (৪ দশমিক ৭৯ শতাংশ), ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ৭৬ শতাংশ) এবং গ্লোবাল হেবি কেমিক্যাল (৪ দশমিক ৬৮ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
