২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডরীনের আইপিও লটারির ফল বের হয়েছে

বিদুৎ খাতের কোম্পানি ডরীন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল বের হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার আইপিওর জন্য জমা হওয়া আবেদনগুলোর লটারি শেষে কোম্পানির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

সহযোগী দুটি কোম্পানির পাওয়ার প্লান্ট স্থাপন ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা তুলবে।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ২৯ টাকা।

পাঁচ বছরের গড় হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যানসিয়াল সার্ভিস লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।