২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট মার্কেটে যাচ্ছে তিন প্রতিষ্ঠান

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

প্রতিষ্ঠান তিনটি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং বিএটিবিসি।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ১০ থেকে ১৩ মার্চ এসব শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।

আগামী ১৪ মার্চ তিন প্রতিষ্ঠানের রেকর্ড ডেট থাকায় ওইদিন শেয়ার লেনদেন হবে না।