২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ল্যাম্পস লিমিটেড
শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আগের দিন কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
২০১৫ সালের ৩০ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ দেওয়া হবে।
কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৫ পয়সা।
আগামী ১৬ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৩০ মার্চ।
