২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের আবাসনে জমি কিনবে এ্যাপেক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ট্যানারি শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করার জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 12:32 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শ্রমিকদের ডরমেটরি তৈরি করতে সাভারের বাইলারপুরের কান্দিতে ১৫ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫২ লাখ টাকা।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় চামড়া শিল্পের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি।