ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিডস
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ন্যাশনাল ফিডসের দর বেড়েছে সবচেয়ে বেশি।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার দিন শেষে ন্যাশনাল ফিডসের দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা, যা মঙ্গলবার দিন শেষে ১৯ টাকা ৭০ পয়সায় উঠেছে।
এদিন দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস, যার দর বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে- এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ দশমিক ২৭ শতাংশ), ডিবিএইচ (৬ দশমিক ৬৭ শতাংশ), অগ্নি সিস্টেমস (৫ দশমিক ৬১ শতাংশ), এশিয়া প্যাসিফিক (৫ দশমিক ৪৮ শতাংশ), আইটিসি (৫ দশমিক ১৪ শতাংশ), ন্যাশনাল পলিমার (৪ দশমিক ৮৯ শতাংশ), নর্দর্ন জুট (৩ দশমিক ৯৯ শতাংশ) এবং এপেক্স স্পিনিং (৩ দশমিক ৮৯ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
