২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কারখানা বন্ধ করবে কে অ্যান্ড কিউ

দুটি কারখানায় কার্বন রড ও আলকাতরা উৎপাদন স্থগিত রাখতে বিনিয়োগ বোর্ডের কাছে আবেদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

কার্বন রড ইউনিট (ইউনিট-১) ও আলকাতরা ইউনিট (ইউনিট-২) কারখানার উৎপাদন স্থগিত করতে রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমাবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপশি উৎপাদন স্থগিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

কে অ্যান্ড কিউর পরিচালনা পর্ষদের সভায় কার্বন রড ইউনিট এবং আলকাতরা ইউনিট কারখানার অব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়।

দুই কারখানার মেয়াদোত্তীর্ণ এবং পুরাতন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কিনতে আগ্রহী কোনো পক্ষের কাছে ন্যায্য দামে সেগুলো বিক্রির উদ্যোগ নেবে এই কোম্পানি।