২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে গ্রীন ডেল্টা

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রীন ডেল্টার শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সোমবার লেনদেন শেষে এই শেয়ারের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩০ শতাংশ কমে ৪৭ টাকায় নামে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার দিনের লেনদেন শেষে গ্রীন ডেল্টার শেয়ারের ৫০ টাকা ৭০ পয়সায় উঠে।

এদিন দর হারানো শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্সুরেন্স; কমেছে ৬ দশমিক ৮৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে শ্যামপুর সুগার (৬ দশমিক ০৬ শতাংশ), আইএসএন লিমিটেড (৫ দশমিক ১০ শতাংশ), সোনারগাঁও টেক্সটাইল (৩ দশমিক ৭৭ শতাংশ), মেঘনা পিইটি (৩ দশমিক ৭৭ শতাংশ), ইউনাইটেড এয়ার (৩ দশমিক ২৮ শতাংশ), আইটিসি (৩ দশমিক ১৯ শতাংশ), অগ্রণী ইন্সুরেন্স (২ দশমিক ৯৯ শতাংশ) ও ট্রাস্ট ব্যাংক (২ দশমিক ৯১ শতাংশ)।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/১৭২৮ঘ.