২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার মঙ্গলবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতেবদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 04:52 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার ও বুধবার স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন হবে।

বৃহস্পতিবার কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট থাকায় ওইদিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এই কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এদিকে রোববার জিপিএইচ ইস্পাত লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলাপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু হয়।

সোমবারও শেয়ার তিনটি স্পট মার্কেটে লেনদেনের পর মঙ্গলবার তিন কোম্পানির এজিএমের রেকর্ড ডেট থাকায় লেনদেন বন্ধ থাকবে।