২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে লিবরা ইনফিউশনস

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিবরা ইনফিউশনসের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার ডিএসইতে লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৪১৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার লিবরা ইনফিউশনসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৮৩ টাকা ৯০ পয়সা, যা থেকে রোববার প্রায় ৩৪ টাকা বেড়েছে।

দর বাড়ার ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিএমসি কামাল, বেড়েছে ৮ দশমিক ১২ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে জেমিনি সি ফুড (৭ দশমিক ৫০ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৭ দশমিক ৪৯ শতাংশ), আইটিসি (৫ দশমিক ০২ শতাংশ), জাহিন স্পিনিং (৪ দশমিক ৩৮ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (৩ দশমিক ৭৪ শতাংশ), ৭ম আইসিবি (৩ দশমিক ৭১ শতাংশ), রূপালী লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ৭১ শতাংশ) ও রহিম টেক্সটাইল (৩ দশমিক ৬৩ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।