২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটা কেমিক্যালস ২০% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 12:09 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াটা কেমিক্যালসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৯ মার্চ রাখা হয়েছে।

এজিএমের স্থান পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা শূন্য ১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ৮১ টাকা ৮৬ পয়সা।

আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার ৫ শতাংশ ছিল নগদ  ও ২৫ শতাংশ বোনাস।

১৯৯২ সালে ওয়াটা কেমিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।