১০% লভ্যাংশ দেবে লাফার্জ সুরমা সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ঘোষণা করা অর্ন্তবর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আগামী ১৬ জুন সকাল ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে লাফার্জ সুরমা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৩ এপ্রিল রেকর্ড ডেট রাখা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির কর পরবর্তী কনসলিডেটেড মুনাফা হয়েছে ২২৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে ১ টাকা ৯৭ টাকা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য রয়েছে ১২ টাকা ৩৭ পয়সা।
আগের বছর কোম্পানিটির কর পরবর্তী আয় হয় ২৮১ কোটি ৯৮ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ৪৩ পয়সা।
আগের বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
লাফার্জ সুরমা সিমেন্ট ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
