৩ কোম্পানি স্পট মার্কেটে যাবে রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার রোববার স্পট মার্কেটে লেনদেনে হবে।
এগুলো হলো- জিপিএইচ ইস্পাত লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলাপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি)।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবাসইটে এ তথ্য জানানো হয়েছে।
রোববার ও সোমবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে কোম্পানি তিনটির শেয়ারের লেনদেনের পর রেকর্ড ডেট থাকায় পরদিন মঙ্গলবার এগুলির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
রোববার রেকর্ড ডেট থাকায় অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
রেকর্ড ডেটের বন্ধ থাকার পর ওই দিন বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিল লিমিটেডের শেয়ারের লেনদেন ফের চালু হবে।
