২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে সিঙ্গার বিডি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে সিঙ্গার বিডির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার লেনদেন শেষে এ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে ১৯ দশমিক ৯৫ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসেবে এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার সিঙ্গার বিডির সমাপনী মূল্য ছিল ১৮৮ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৫০.৫০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স। এর শেয়ার দর কমেছে ১০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সোনারগাঁও টেক্সটাইল (৯ দশমিক ১৭ শতাংশ), পদ্মা লাইফ (৮ দশমিক ১৮ শতাংশ), প্রাইম লাইফ (৭ দশমিক ০২ শতাংশ), সিএমসি কামাল (৬ দশমিক ৩৬ শতাংশ), পূবালী ব্যাংক (৬ দশমিক ৩২ শতাংশ), আইটিসি (৬ দশমিক ০৫ শতাংশ), ম্যারিকো লিঃ (৬ দশমিক ০৩ শতাংশ) এবং নদার্ন ইন্সুরেন্স (৫ দশমিক ৯২ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।