২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ফাইন্যান্সের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার লেনদেন শেষে এর দর বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার বিডি ফাইন্যান্সের সমাপনী মূল্য ছিল ১৪.৬০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৬ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এফএএস ফাইন্যান্স (৯ দশমিক ২৬ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্স (৬ দশমিক ৭৩ শতাংশ), ফারইস্ট ফাইন্যান্স (৬ দশমিক ৫৪ শতাংশ), অগ্রণী ইন্সুরেন্স (৫ দশমিক ৭০ শতাংশ), অরিয়ন ফার্মা (৫ দশমিক ৬০ শতাংশ), হাক্কানি পাল্প (৫ দশমিক ০৯ শতাংশ), রূপালী লাইফ (৫ দশমিক ০২ শতাংশ) এবং হাওয়া ওয়েল টেক্স (৪ দশমিক ৯৩ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।