লেনদেন বাড়লেও সূচক কমেছে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে, কিন্তু বেড়েছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট কমে চার হাজার ৪৬২ পয়েন্ট হয়েছে।
এদিন ৫৭৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ দশমিক ২৭ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৯৭ শতাংশ বেশি ।
সিএসইতে লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির দাম।
