এসকর্টসের ট্রাক্টর বাজারজাত করবে ইফাদ অটোস
বাংলাদেশে এসকর্টস লিমিটেড কোম্পানির তৈরি ট্রাক্টর ও খুচরা যন্ত্রাংশ বাজারজাত করবে ইফাদ অটোস লিমিটেড।
এ বিষয়ে এসকর্টসের সঙ্গে একটি চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, চুক্তির আওতায় ইফাদ বাংলাদেশের বাজারে এসকর্টসের ফার্মট্র্যাক ব্র্যান্ডের ট্রাক্টর ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে।
ট্রাক্টর ও খুচরা যন্ত্রাংশ বিক্রি থেকে প্রথম বছরে আনুমানিক ২৫ কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছে ইফাদ। এর মধ্যে নিট মুনাফা আড়াই কোটি টাকা।
দ্বিতীয় বছরে আয় ৬০ কোটি টাকা এবং নিট মুনাফা ছয় কোটি টাকার আশা করা হচ্ছে।
