ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ।
মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
আগেরদিনের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে এদিনের সমাপনী মূল্যের পার্থক্য হিসেবে এ শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, সোমবার রূপালী লাইফের সমাপনী মূল্য ছিল ৩৬.২০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩৯.৮০ টাকায়।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আরেক বীমা প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স। এ শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড (৭ দশমিক ২৭ শতাংশ), ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স (৬ দশমিক ৪৫ শতাংশ), এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড -১ (৬ দশমিক ৩৮ শতাংশ), ওয়াটা কেমিক্যাল (৫ দশমিক ৫৭ শতাংশ), সন্ধানী ইন্স্যুরেন্স (৫ দশমিক ১২ শতাংশ), ব্র্যাক ব্যাংক (৪ দশমিক ৮৭ শতাংশ), অরিয়ন ফার্মা (৪ দশমিক ৫৮ শতাংশ) এবং জাহিন স্পিনিং (৪ দশমিক ৩৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
