সিঙ্গারের ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগেও এ বছর প্রতিষ্ঠানটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৮১ পয়সা।
আগের বছর ১৯৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সিঙ্গার বাংলাদেশ।
