পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে নামে।
লেনদেন আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮২ শতাংশ কমে ৪৪০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আগের দিনের চেয়ে লেনদেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ কমে ২৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইতে লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
