জিপিএইচ ইস্পাতের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।
হিসাব বছরের প্রথম নয় মাসে প্রকৌশল খাতের এই কোম্পানির ইপিএস বেড়েছে ৩২ পয়সা বা ১৬ দশমিক ১৬ শতাংশ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের মে থেকে চলতি বছরের জানুয়ারি সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের একই সময়ে ছিল ছিল একটাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (নভেম্বর, ২০১৫-জানুয়ারি, ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৪০ পয়সা।
এই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯৩ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৭২ পয়সা।
