২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনিক্স ফাইন্যান্স ২০% নগদ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 01:40 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিনিক্স ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ মে সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৩১ মার্চ।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৭৬ পয়সা।

আগের বছরও ফিনিক্স ফাইন্যান্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা ও শেয়ারপ্রতি নগদ সম্পদমূল্য ছিল ২০ টাকা ৫৯ পয়সা।

২০০৭ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।