২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়ন ফার্মার শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি

ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 01:04 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) শেয়ারটির দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য দেয়।

২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ কার্যদিবসের প্রতিদিন শেয়ারটির দর বেড়ে ৩৫ টাকা ২০ পয়সা থেকে ৩৯ টাকা ৩০ পয়সা পর্যন্ত ওঠে। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১ পয়সা বা ১১ দশমিক ৬৫ শতাংশ।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে সিএসই নোটিস পাঠায়।

এর জবাবে ওরিয়ন ফার্মা বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।