২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে আরএকে সিরামিকস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আরএকে সিরামিকসের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ১৯ শতাংশ।

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, রোববার আরএকে সিরামিকসের সমাপনী মূল্য ছিল ৭৭ দশমিক ১০ টাকা। সোমবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৭০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির দর কমেছে ৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে লিব্রা ইনফিউশন (৫ দশমিক ৭৫ শতাংশ), আইটিসি (৫ দশমিক ৪২ শতাংশ), ড্যাফোডিল কম্পিউটার (৫ দশমিক ২৬ শতাংশ), অলিম্পিক এক্সেসরিজ (৫ দশমিক ০৬ শতাংশ), সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ০৫ শতাংশ), কাশেম ড্রাইসেল (৪ দশমিক ৯৯ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৪ দশমিক ৭৩ শতাংশ) এবং কেডিএস এক্সেসরিজ (৪ দশমিক ৪৯ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।