ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়াটা কেমিক্যালের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, রোববার ওয়াটা কেমিক্যালের সমাপনী মূল্য ছিল ১৫৮.৫০ টাকা। সোমবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৭৪.৩০ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অরিয়ন ফার্মা। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে লঙ্কাবাংলা ফাইন্যান্স (৬ দশমিক ৮০ শতাংশ), জাহিন স্পিনিং (৬ দশমিক ৭৮ শতাংশ), সায়হাম কটন (৫ দশমিক ৩৮ শতাংশ), ইউনাইটেড ইন্স্যুরেন্স (৫ দশমিক ০৬ শতাংশ), বিএসআরএম লিমিটেড (৪ দশমিক ৬৬ শতাংশ), অরিয়ন ইনফিউশন (৪ দশমিক ২৫ শতাংশ), ফারইস্ট লাইফ (৩ দশমিক ৯৯ শতাংশ) এবং প্রাইম লাইফ (৩ দশমিক ৮৯ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
