২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী আঁশের ইপিএস বেড়েছে, কমেছে সায়হাম কটনের

চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৮ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

আর প্রথম নয় মাসে তালিকাভুক্ত আরেক কোম্পানি সায়হাম কটন মিলসের ইপিএস ২৭ দশমিক ৮৪ শতাংশ করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সোনালী আঁশের ইপিএস হয়েছে ৫০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা। সে হিসাবে কোম্পানির ইপিএস বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ।

৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২২৪ টাকা ৪৪ পয়সা, যা ৩০ জুনে ছিল ২২৩ টাকা ৯৫ পয়সা।

সোনালী আঁশ ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

আর ২০১৫ সালের মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সায়হাম কটন মিলসের ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের একই সময়ে ছিল ৯৭ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ২৭ টাকা ৮৪ শতাংশ।

৩১ জানুয়ারিতে এই কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২২ টাকা ৯১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২১ টাকা ৮৬ পয়সা।

২০১২ সালে সায়হাম কটন মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।