২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 04:07 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৭ পয়েন্টে নামে।

এদিন ডিএসইতে ৪২৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৬ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৩ শতাংশ কমে ২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।