২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতনেই সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 05:40 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দুই বাজারেই সূচক কমলেও লেনদেন বেড়েছিল একটিতে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৩ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয় ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৩৪ দশমিক ৩৯ শতাংশ কম।

সিএসইতে লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

বুধবার সিএসইতে লেনদেন হয় ৫২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার, যা ছিল আগের দিনের চেয়ে ৩৪ শতাংশ বেশি।