২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স ও বিএটিবিসি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 04:09 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

২০১৫ সালের আর্থিক হিসাব পর্যালোচনা করে এই চার কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশের সিদ্ধান্ত নেয় বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার দেবে। হিসাব বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য ৮৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকায়।

লঙ্কাবাংলা ফাইন্যান্স ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার দেবে। হিসাব বছর শেষে কোম্পানির ইপিএস হয়েছে একটাকা ৭৬ পয়সা, এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা টাকায়।

প্রাইম ইন্স্যুরেন্স দেবে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ। হিসাব বছর শেষে এই কোম্পানির ইপিএস হয়েছে ২ টাকা ১৫ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪২ পয়সায়।

বিএটিবিসি ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এই কোম্পানির ইপিএস হয়েছে ৯৭ টাকা ৪৩ পয়সা, এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪৩.৪৯ টাকায়।