সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা ২৫ ফেব্রুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ ফেব্রুয়ারি হতে যাচ্ছে।
ওই দিন সন্ধ্যা ৬টায় এ সভা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়েছে।
বৈঠকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
