২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, কমেছে ঝুঁকি

সূচক ও লেনদেনে গত সপ্তাহেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দেশের পুঁজিবাজারে। ঝুঁকির মাত্রা ও বিনিয়োগকারীদের বিক্রির চাপও ছিল তুলনামূলক কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

বাজার বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল) এ তথ্য দিয়েছে।

সার্বিকভাবে গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল; লেনদেন বেড়েছে আগের সপ্তাহের চেয়ে ২০ দশমিক ৫৩ শতাংশ।

এছাড়া বাজার মূলধন বেড়েছে দশমিক ৩৯ শতাংশ; ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে হাওলা।

আরআইএল তাদের পর্যবেক্ষণে বলেছে, গত সপ্তাহে প্রত্যক্ষ বিনিয়োগ ছিল এর আগের সপ্তাহের চেয়ে বেশি।

মাপকাঠি

চলতি সপ্তাহ

গত সপ্তাহ

পরিবর্তন

ডিএসসিএক্স সূচক

৪৫৮৭.৬৭

৪৫৮১.৩৫

০.১৪%

গড় বাজার মূলধন (কোটি টাকা)

৩১৮১০৭.৭২

৩১৬৮৬৪.৬৫

০.৩৯%

মোট লেনদেন (কোটি টাকা)

২২৪৬.১৬

১৮৬৩.৫৫

২০.৫৩%

মোট পরিমাণ (কোটি টাকা)

৫৩.১৯

৪৯.০১

৮.৫২%

মোট হাওলা

৫৪৫৯১৭

৫১২৬৯৪

৬.৪৮%

মুনাফা-ঝুঁকি অনুপাত

১.০৫

০.৭৬

৩৯.১১%

সূত্র: রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব

আরআইএল এর গবেষণায় দেখা যাচ্ছে, গত সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা অর্জন করেছে। প্রতি ১ ইউনিট ঝুঁকির বিপরীতে এই মুনাফার পরিমাণ ১.০৫, যা এর আগের সপ্তাহের তুলনায় প্রায় কয়েকগুণ বেশি।

গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ০.১৪% (৬.৩২পয়েন্ট) বৃদ্ধি পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.১৩%।

বাজারের এডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও অনেকটা আগের মতই ছিল।

তবে লক্ষণীয় যে, গেল সপ্তাহে গোটা বাজার ঊর্ধ্বমুখী থাকলেও, বহুজাতিক কোম্পানির বাজার মূলধন মোট বাজার মূলধন (৩৪.৪৭%) থেকে কমে দাঁড়িয়েছে ৩৪.৩৮%।

অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।

খাত ভিত্তিক চিত্র

গত সপ্তাহে জুট (১২৯.০৫) এবং পেপার ও প্রিন্টিং (১০৬.৭৩) খাতের ছিল সর্বাধিক পি-ই রেশিও, যা এ দুটি খাতের কোম্পার মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদা নির্দেশ করে।

উচ্চ পি-ই রেশিও বেশি দেখা গেলেও পেপার ও প্রিন্টিং খাতের শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারেনি, বরং লোকসানের মুখোমুখি করেছে।

অন্য খাতের তুলনায় এই খাতের লোকসানের পরিমাণ গত সপ্তাহে সর্বাধিক ছিল (-০.৬৯%)।

লক্ষণীয় স্টক/শেয়ার

গত সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ পাঁচ শেয়ার ছিল- প্রাইম লাইফ (২১.৮০%), বিএসআরএম (২০.৬%), ফারইস্ট লাইফ (১৮.৮%) , সিনোবাংলা (১৫.৫%) এবং আমান ফিড (১৫.৩%)।

আর সর্বনিম্ন পাঁচ শেয়ার হচ্ছে- লিবরা ইনফিউশন (-১৭.৯০%), সাভার রিফ্যাক্টরিজ (-১৩.৮০%), ডিবিএই (-১২.৩০%), ঢাকা ডাইং (-১০.৯০%) এবং অ্যাপেক্স ফুড (-১০.৭০%)।

দামের ওঠা-নামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পাঁচ শেয়ার ছিল- জেমিনি সি (৪০.৯৪), বিএটিবিসি (৩৬.৩২), গ্ল্যাক্সোস্মিথ (৩২.৪৭),লিবরা ইনফিউশন (৩২.৩৬) ও লিন্ডি বাংলাদেশ (২৭.৩২)।

টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে- বিএসআরএম (৭.০২%), ইউপিজিডিসিএল (৫.৪৮%), বেক্সিমকো ফার্মা (৩.৯৬%), স্কয়ার ফার্মা (৩.১৬%)ও ইফাদ অটোস (২.৯৩%)।

অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ পাঁচ কোম্পানি- ইনাইটেড এয়ার (৩.৩৯%), ফু-ওয়াং সিরামিকস (৩.১৯%), আমিন ফিড (২.১১%), আল-আরাফা ব্যাংক (২.০৫%), ও সিএমসি কামাল (১.৯১%)। 

মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী পাঁচ শেয়ার ছিল- জিপি (১০.৮২%), বিএটিবিসি (৫.৬১%), স্কয়ার ফার্মা (৫.২৮%), লাফার্জ সুরমা সিমেন্ট (২.৯০%) ও রেনেটা (২.১০%)।

বাজার নিয়ে পূর্বাভাস

গত সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার বেশ কিছুটা ঝুঁকিপূর্ণ হবে বলে আরআইএলের ধারণা।

বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী সপ্তাহে কিছুটা চলমান হবে বলে প্রতিষ্ঠানটি আভাস দিয়েছে।

পুরনো খবর:

ধকল কাটিয়ে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার