পুঁজিবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে ওঠে।
লেনদেন আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমে ৪৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
লেনদেন আগের দিনের চেয়ে এক দশমিক ০১ শতাংশ ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইতে লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
