২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকও বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

সপ্তাহের তৃতীয় দিন দুই বাজারেই লেনদেন বেড়েছিল। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বুধবার ডিএসইতে ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৬ শতাংশ বেশি।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

বুধবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয় ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৯ দশমিক ১০ শতাংশ বেশি।

সিএসইতে লেনদেনে হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।