২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের ভাটাতে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 04:51 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৪৪ শতাংশ কম।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৬ দশমিক ৩৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।