২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসআরএম ও এইচআর টেক্সটাইলের বোর্ড সভা বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড ও এইচআর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বুধবার সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

বিকাল ৪টায় দুই কোম্পানির সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

বিএসআরএমের সভায় কোম্পানির গত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আর হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এইচআর টেক্সটাইলের পর্ষদ সভা।