২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএস কমেছে ৪ কোম্পানির

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চারটি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 08:29 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

এগুলো হলো- রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল পলিমার, আইটি কনসালটেন্টস লিমিটেড ও দেশবন্ধু পলিমার লিমিটেড।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারপ্রতি আয় ১৩ দশমিক ৮৫ শতাংশ কমে ৫৬ পয়সা হয়েছে, যা আগের একই সময় ছিল ৬৫ পয়সা।

তবে ছয় মাসের হিসাবে মুনাফা বেড়েছে ।

গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে একটাকা ৭০ পয়সা, আগের একই সময়ে ছিল একটাকা ৫৮ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৭ পয়সা, যা আগের একই সময় ছিল ৮১ পয়সা।

ছয় মাসেও মুনাফা কমেছে; জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে একটাকা ১৮ পয়সা, যা আগের একই সময় ছিল একটাকা ৪০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ পয়সা, যা আগের একই সময় ছিল ২১ পয়সা।

জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা, আগের একই সময় ছিল ১৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৯ পয়সা, যা আগের একই সময় ছিল ২৩ পয়সা।

আর জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা, আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় করেছিল ৬১ পয়সা।