২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-ওয়েল টেক্সটাইলসের লভ্যাংশ ব্যাংক হিসাবে

হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 08:22 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা।