২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহিম টেক্সটাইলের ইপিএস ২ টাকা ৪৪ পয়সা

রহিম টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬০ পয়সা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৬ মাসে (জুলাই, ১৫-ডিসেম্বর, ১৫) শেয়ার প্রতি মুনাফা করেছে ৪ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৩ টাকা ৫৬ পয়সা।