খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ইপিএস ৩০ পয়সা
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩০ পয়সা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৬ মাসে (জুলাই, ১৫-ডিসেম্বর, ১৫) শেয়ার প্রতি মুনাফা করেছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৫২ পয়সা।
