২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ’ ক্যাটাগরিতে সিভিও পেট্রোকেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

বুধবার থেকে পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে সিভিও পেট্রোকেমিক্যাল।

কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/১৮২২ঘ.