ম্যারিকোর ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত বছরের প্রথম নয় মাসের মুনাফার ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট আগামী ১৫ ফেব্রুয়ারি।
তৃতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ম্যারিকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৮ টাকা ৯৯ পয়সা।
প্রথম নয় মাসের (এপ্রিল-ডিসেম্বর ২০১৫) হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৭ টাকা ৪৩ পয়সা। আগের বছর এ আয়ের পরিমাণ ছিল ৩৬ টাকা ৫৪ পয়সা।
২০১৫ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, ম্যারিকোর শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫৬ টাকা ৭৮ পয়সা।
