২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ কোম্পানির বোর্ডসভার দিন ঠিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১১টি কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করতে ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বসবে দেশ গার্মেন্টস, আইটি কনসালটেন্টস লিমিটেড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা।

একই দিন একই সময়ে অনুষ্ঠেয় পর্ষদ সভায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করা হবে। 

ওই দিনে সাড়ে ৬টায় অনুষ্ঠেয় পর্ষদ সভায় ছয় মাসের প্রতিবেদন নিয়ে আলোচনা করবে পাওয়ার গ্রিড কোম্পানির পর্ষদ।

২৯ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠেয় সভায় কোম্পানির ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করবে স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৩০ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রত্যেকটি কোম্পানির ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় এপেক্স ফুডসের পর্ষদ সভায় কোম্পানির ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।