‘এ’ ক্যাটাগরিতে জেমিনি সি ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জানুয়ারি থেকে নতুন ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন করবে কোম্পানিটি।
জেমিনি সি ফুড ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
