দুই কোম্পানির ইপিএস কমেছে, বেড়েছে একটির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার ও পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় কমেছে।
অন্যদিকে শমরিতা হাসপাতালের শেয়ারপ্রতি আয় বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে তিন কোম্পানির অনিরীক্ষিত হিসাবের এসব তথ্য জানানো হয়েছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ইউনাইটেড এয়ারের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, একই বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় ৩ টাকা ১৪ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৪ টাকা ৩০ পয়সা।
অন্যদিকে শমরিতা হাসপাতাল হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৫৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫১ পয়সা।
