মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) নতুন নেতৃত্ব পেয়েছে।
শনিবার বিএমবিএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয় বলে বিদায়ী কমিটির সহসভাপতি ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান জানিয়েছেন।
বিএমবিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয, ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ২০১৬-১৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্টের সিইও নাসরিন সুলতানা।
কোষাধ্যক্ষ হয়েছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান।
নতুন কমিটির সদস্যরা হলেন- প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও তাহিদ আহমেদ চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, বিএমএসএল ইনভেস্টমেন্টের সিইও রিয়াদ মতিন ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেডের সিইও মোফাখ্খারুল ইসলাম।
