‘এ’ ক্যাটাগরিতে উঠলো অলিম্পিক এক্সেসরিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।
২৪ জানুয়ারি থেকে পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে অলিম্পিক এক্সেসরিজ।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭১ পয়সা।
